মালদা

মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

ধান কেটে বাড়ি ফেরার পথে নদী গর্ভে একটি নৌকা তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ জনের আরেক জন নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বহুক্ষণ খোঁজা খুঁজির পরেও তার খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার তার মৃতদেহটি ভেসে উঠে নদীতে।উদ্ধার হওয়া ব্যাক্তির নাম মাসিদুর সেখের(২৫)।   

      জানা গেছে বৈষ্ণবনগর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সীমূলতলা এলাকায় নদীর চড় থেকে ধান কেটে প্রায় ১০ জন একটি নৌকাতে করে বাড়ি ফিরছিল বুধবার সন্ধ্যা নাগাদ। সে সময় আচমকায় ঝড় বৃষ্টি  শুরু হলে নদী গর্ভে  তলিয়ে যায় নৌকাটি। তাদের মধ্যে কয়েক জনকে গ্রামবাসীরা উদ্ধার করে। বাকিরা নিখোঁজ ছিল এরপর বৃহস্পতিবার সকালে রুহুন সেখ (২০) তহিদুর সেখ (১২) নামে দুই ভাই ও আসরাফ সেখ (১২) এদের মৃতদেহ উদ্ধার করা হয় নদী থেকে।এদের প্রত্যেকের বাড়ি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ব্যরেজ কলোনির জিরাত টোলা গ্রামে।  তবে নিখোঁজ ছিলেন মাসিদুর সেখ(২৫)। শুক্রবার মাসিদুর সেখের মৃতদেহটি ভেসে উঠে নদীতে।